সমাজ নয় নিজের পরিবর্তনের জন্য

 সমাজ নয় নিজের পরিবর্তনের জন্য                                                

"মানুষ মানুষের জন্য,
জীবন জীবনের জন্য
একটু সহানুভূতি কি
মানুষ পেতে পাড়ে না।।"

ভুপেন হাজারীকা তার এ গানের মধ্যে মানবতার কথা তুলে ধরেন। আমাদের দেশে মানবতা কথাটা শুধু গান, গল্প, প্রবন্ধ আর নেতাদের বক্তৃতায় পাওয়া যায়। বাস্তবে মানবতা আর ডুমুরের ফুল একই বিষয়, বাস্তবেযাদের অস্তিত্ব খুজে পাওয়া যায় না।

বর্তমান সময়ে মানব অধিকারের কর্মীরাই মানবতা দেখায় না। পুলিশের ঘুষ, উকিল এর উচ্চ ফিস আর নেতাদের লবীং ছাড়া আপনার কোন অধিকার রক্ষিত হবে না।

যতই মিছিল করেন মিটিং করেন, দেখবেন আপনার নেতাকে কেউ ফিটিং করে রেখেছে।
নচিকেতার একটা গানের কথা মনে পড়েগেল,,
"হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা করেঙ্গা কচু,
আসলেই সালা পকেট ভরেঙ্গা।।"

অনেক বড় বড় কথা বলেন, বলেন দেশে পরিবর্তন আনতে হবে, কিন্ত মূলে তাদেরই কোন পরিবর্ত নেই ৷৷

আমি নিজেও তাদের বাইরে নই৷৷ চেস্টা করছি নিজেকে পরিবর্তৱ করার৷
কারন, কোথায় যেন শুনেছি, "নিজের পরিবর্তন করো, সমাজ এমনিতেই পরিবর্তন হবে৷"

আমার এই লেখাটি সমাজ নয় নিজের পরিবর্তনের জন্য৷৷

বিদ্রঃ আমি জানি আমার লেখাটি অনেকেই পড়বেন না৷ কিন্তু কেউ যদি সময় করে পড়ন তাকে জানাচ্ছি , মন থেকে আন্তরিক ধন্যবাদ৷৷

লেখাঃ কাঠ পুতুল৷

Post a Comment

নবীনতর পূর্বতন