এটাই আমার জীবন, এগুলোকে মেনে নেওয়ার চেষ্টা করছি,,,,,

মানুষ জীবনে অনেক কিছু পায় আর আর অনেক কিছু হারায়।
মানুষ যেটা পায় সেটা মনে রাখে অল্প ক্ষণ, আর যেটা হারায় সেটা মনে রাখে সারাক্ষণ ।৷
তুমি ১ জনকে সারা জীবন ভালোবেসে যাবে, কিন্ত যখনই তাকে সামান্য আঘাত করবে তখন সে তোমাকে ছেড়ে চলে যাবে।
সে তোমার ভালবাসার কথা কখনো মনে রাখবে না, কিন্ত তোমার দেওয়া সামান্য আঘাত সে ভুলতে পারবে না।
আবার, তুমি যাকে অনেক ভালবাসে কাছে পেতে চাইবে সে তোমাকে দূরে ঠেলে দেবে ৷ আর তুমি যাকে দূরে ঠেলে দাও সেই তোমাকে কাছে পেতে চায়।
আমরা শুধু নিজের চাওয়া পাওয়া কথাই চিন্তা করি, অন্যের চাওয়া পাওয়া তে আমাদের কিছু যায় আসে না।
এবার বলি অন্য কথা, তোমার পছন্দ বা অ-পছন্দ।
তুমি যে জিনিস বা যাকে খুব পছন্দ কর তার দেখা পাবে খুবই কম। কিন্ত যা তোমার অ-পছন্দের তা তুমি সব সময়ই
দেখতে পাবা।
যে কাজটি তুমি করইনি তার দোষ পড়বে তোমার উপর, কিন্ত তুমি যে অনেক ভালো ভালো কাজ করেছ তার কথা কেউই মনে রাখবে না।
এটাই আমার জীবন, এগুলোকে মেনে নেওয়ার চেষ্টা করছি,,,,,
 
‡‡কাঠ পুতুল‡‡

Post a Comment

নবীনতর পূর্বতন